বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ডিএসইর বাজার মূলধন কমেছে ৮৬৩২ কোটি টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৮ হাজার ৬৩২ কোটি টাকা বা ১.২৩ শতাংশ কমে ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর সব সূচকই পতনেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫৪.২৮ পয়েন্ট বা ৩.০১ শতাংশ কমেছে। ডিএসই-৩০ সূচক কমেছে ৪৭.১৪ পয়েন্ট (২.৩৭%) এবং ডিএসইএস সূচক কমেছে ৪৩.৪২ পয়েন্ট (৪.০১%)।

তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৩৫ কোটি ৩৭ লাখ টাকা বেশি। গড় লেনদেনও প্রতিদিন ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে, আগের সপ্তাহের ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকার তুলনায় ৫.৯২ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটে লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টির দাম বেড়েছে, ৩৪০টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত আছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সপ্তাহজুড়ে সূচক কমেছে। প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২.২৯% ও ২.২৪% কমে ১৩,৯৫৮.৫২ ও ৮,৬১৫.৫৮ পয়েন্টে পৌঁছেছে। সিএসআই সূচক ২.৬৬% কমে ৮৭৪.৯৭ পয়েন্টে এবং সিএসই-৫০ ও সিএসই-৩০ সূচক যথাক্রমে ১.৭৮% ও ১.৮৮% কমে ১,০৭০.৩৫ ও ১২,৪১৩.১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৯৭ কোটি ১৯ লাখ টাকা, আগের সপ্তাহের ৯৮ কোটি ২৪ লাখ টাকার তুলনায় ১ কোটি ৫ লাখ টাকা কম। ৩০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেনের মধ্যে ৬৭টির দাম বেড়েছে, ২১২টির কমেছে এবং ২১টির অপরিবর্তিত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডিএসই   মূলধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close