বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মালদ্বীপে বর্জ্য তেল বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশি আটক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:২৮ AM আপডেট: ০৭.১১.২০২৫ ৯:৩৯ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিভিন্ন রিসোর্ট থেকে ফেলে দেওয়া বর্জ্য তেল অবৈধভাবে বিক্রির অভিযোগে পাঁচজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালদ্বীপের পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে রাজধানী মালের পাশের হুলহুমালে শহরের এমপিএল কন্টেইনার জেটিতে নোঙর করা একটি নৌকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আল আমিন বয়াতি (৩৭), দুলাল মিয়া (৩২), মো. রাসেল মিয়া (৩৪) ও মানোয়ার হোসেন (৪৫)। আটক আরও একজনকে রিমান্ড শুনানির পর শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে, তবে বাকি চারজনকে আদালতের আদেশে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মালদ্বীপ পুলিশ জানায়, রাজধানী মালের কয়েকটি হোটেল ও ক্যাফে রিসোর্ট থেকে সংগৃহীত ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করে আসছিলেন প্রবাসী বাংলাদেশিরা। পূর্বে তাদের এ কার্যক্রম বন্ধ করার জন্য সতর্ক করা হলেও তারা তা অব্যাহত রাখেন।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, একটি ডিঙ্গি নৌকা থেকে বিক্রির জন্য ৪৬টি কন্টেইনারে ভরা বর্জ্য তেল একটি পিকআপে তোলা হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলেই পাঁচজনকে গ্রেফতার করে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মালদ্বীপ   বর্জ্য তেল   বাংলাদেশি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close