বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, মনোনীত ১৬৮১ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:২১ AM

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করেছে। এই ফলে এক হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে (প্রোভিশনালি) মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের মূল ফলাফল গত ৩০ জুন প্রকাশিত হয়েছিল। পরে কমিশনের নির্ধারিত পদ্ধতিতে পাওয়া তথ্যে দেখা যায়, মনোনীত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে জানিয়েছেন যে তারা প্রাপ্ত ক্যাডার পদে কিংবা পছন্দক্রমের নিম্নতর কোনো ক্যাডারে যোগদান করবেন না।

এ অবস্থায় পিএসসি ২৬০ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ থেকে বিরত থাকে। পাশাপাশি ৪৩ জন প্রার্থীকে তাদের পূর্বের ক্যাডারের চেয়ে উচ্চতর পছন্দক্রমের পদে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। এসব পরিবর্তনের ফলে সৃষ্ট শূন্য পদ পূরণের জন্য মেধাক্রম ও প্রচলিত কোটা-বিধান অনুসারে নতুন সম্পূরক ফল প্রস্তুত করা হয়।

ফলে ৪৪তম বিসিএসের আওতায় বিভিন্ন ক্যাডারে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পদসংশ্লিষ্ট যোগ্য প্রার্থী না থাকায় মোট এক হাজার ৭১০টি বিজ্ঞাপিত পদের মধ্যে ২৯টি পদ আপাতত শূন্য রয়েছে।

এ ছাড়া বিএড বা এমএড ডিগ্রি না থাকায় পাঁচজন প্রার্থীর ‘টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক’ পদে পূর্বে দেওয়া মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিসিএস   ফল প্রকাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close