বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:১২ AM

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের উদ্দেশ্যে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করেছেন, খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।


আফগান সামরিক সূত্র জানায়, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ চলে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এখনও পাল্টা হামলা করেনি। তবে পাকিস্তান সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণ এবং সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জন আফগান বেসামরিক নাগরিক। সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তালেবান ২০২১ সালে কাবুলে ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে গেছে। বিশেষ করে সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।


দোহায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও তুরস্কে চূড়ান্ত আলোচনায় গত সপ্তাহে অচলাবস্থা তৈরি হয়েছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অবিশ্বাসী আচরণের অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত কোন পক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না তা নিশ্চিত করেনি। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে উভয় দেশই হুমকি দিয়েছে।


সূত্র: এএফপি






আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close