বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিলমারীতে সরকারী সার ও বীজ খোলা বাজারে বিক্রি
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সরকারি সার ও বীজ খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষি অফিস থেকে সার ও বীজ উত্তোলন করে তা ফড়িয়া বিক্রেতাদের কাছে বিক্রি করছেন নামধারী কৃষকরা। এতে সরকারি সেবা ব্যবস্থা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে, এবং সচেতন মহল অভিযোগ করছে যে কৃষক নির্বাচন প্রক্রিয়া নিয়মবহির্ভূত হওয়ায় এ ঘটনা ঘটেছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করার কথা ছিল। তবে চিলমারী উপজেলার ৬ ইউনিয়ন মিলে মোট ২ হাজার ৩০০ কৃষক ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

কিন্তু অভিযোগ উঠেছে যে, কৃষি অফিস থেকে এসব সার ও বীজ উত্তোলন করে ফড়িয়া ব্যবসায়ীরা তা খোলাবাজারে বিক্রি করছে। একাধিক কৃষক নামমাত্র পরিচয়ে এসব পণ্য সংগ্রহ করছেন এবং আবার তা ফরিয়া বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে, যার ফলে প্রান্তিক কৃষকদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে পরিদর্শন করার সময় বৃহস্পতিবার কৃষি দপ্তরের সামনে এক ফরিয়া ব্যবসায়ীকে সার ও বীজ ভর্তি একটি অটো নিয়ে চলে যেতে দেখা যায়। আরেক ব্যবসায়ীকে অফিসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে সেগুলো নিয়ে আলোচনা করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরিয়া ব্যবসায়ী জানান, তিনি দুটি বস্তা সার এবং পাঁচ প্যাকেট সরিষার বীজ ২ হাজার ৪৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায় কিনেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় বলেন, “প্রতিটি ৫ জন কৃষক মিলে ২ প্যাকেট সরিষার বীজ এবং ২ বস্তা সার পাচ্ছেন। তবে সরকারি সার ও বীজ বিক্রির বিষয়ে আমি কিছু জানি না। আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, কারণ প্রান্তিক কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আর এর ফলে ফড়িয়াদের হাতে সরকারি পণ্য চলে যাচ্ছে। প্রশাসন থেকে শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চিলমারী   সরকার   সার   বীজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close