বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৭:৩৬ PM
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত

দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত

কুমিল্লার দেবিদ্বারে মোঃ হোসাইন নামের সাড়ে তিন বছরের এক শিশুকে ধারালো কাচি দিয়ে মাথায় কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। মোঃ হোসাইন রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের সাথে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) এর সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে হাজী মোহাম্মদ সুমনের সাড়ে তিন বছরের ছেলে মোঃ হোসাইন বাড়ীর অন্যান্য ছেলেদের সাথে প্রতিবেশি হাসানের বসত বাড়ীর উঠানে খেলা ধুলা করার সময় হাসান তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে শিশু হোসাইনের মাথার পিছনে ডান পাশে কোপ মেরে কেটে ফেলে, এতে শিশু হোসাইন গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়। 

ওই সময় হাসানের ছেলে নাফি (১৫) ও স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার (৩২) এসে রক্তাক্ত শিশু হোসাইনকে আবারো পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় শিশু হোসাইনের ছোট চাচা মোঃ ইমরান (১৭) ভাতিজাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিশু হোসাইনের বাবা হাজী মোহাম্মদ সুমন সরকার বলেন, পারিবারিক সমস্যা থাকতে পারে, তাই সাড়ে তিন বছরের শিশুকে এভাবে কুপিয়ে ও পিটিয়ে যারা আহত করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি না। তারা আমার ছোট শিশুকে হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে। আমি তাদের বিচার চাই। 

এ ব্যাপারে দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   শিশু   আহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close