সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      
কুড়িগ্রামে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম

কুড়িগ্রামের উলিপুর ৩ আসনের জন্য বিএনপি ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে এবং জনবান্ধব নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন, র‍্যালি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় উলিপুর শহরের পাম্পের মোড় এলাকায় ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, হারুন উর রশীদ, ইসমাইল হোসেন, তারাজুল ইসলাম ও মাওলানা আব্দুল গনি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক দীর্ঘদিন ধরে উলিপুরসহ কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির সংকটময় সময়ে তিনি তৃণমূলের সংগঠন ধরে রেখেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সর্বদা জনগণের স্বার্থে কাজ করেছেন। 

বক্তারা আরও বলেন, ত্যাগী ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে ও সংগঠন দুর্বল হয়ে পড়বে।

তাঁরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। জনগণের মতামত ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে কুড়িগ্রামের উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   মনোনয়ন   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close