সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান আমীর খসরুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম

নির্বাচন বানচালকারীদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গুলশানের হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


বিএনপি নেতা আমীর খসরু বলেন, যারা সংস্কারের জন্য কথা বলছেন, সংস্কারের জন্য উৎসাহী হয়ে উঠেছেন তাদের জানা উচিৎ, বেগম জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছেন হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়। তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ২৭ দফা দিয়েছিলেন। পরে যুগপতের শরিকদের পরামর্শে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দেয়া হয়।

তিনি আরও বলেন, অনেকে আন্দোলনে ছিল, আবার অনেকেই ছিল না। তারেক রহমান যখন ৩১ দফা দেয় তখন দেশ কোথায় যাবে অনেকেরই ধারণা ছিল না। হাসিনা পতনের দেড় বছর আগে এই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া মানুষদের কিভাবে এগিয়ে নেয়া যায়, তার প্রস্তাবনা দেয়া হয়েছে তারেক রহমানের ৩১ দফায়।  জাতীয় সরকারের মাধ্যমে এই ৩১ দফা বস্তাবায়নের কথা বলা হয়েছে। 


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সরকার   আমীর খসরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close