সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিশ্বকাপ জেতার পর আর কিছু চাওয়ার থাকে না: মেসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল জগতের সেরাদের তালিকা করলে লিওনেল মেসির নামটাই সবার আগে আসে। তবু আর্জেন্টাইন সুপারস্টারের মনে হয়, তার অর্জনের খাতা এখনো পুরোপুরি পূর্ণ হয়নি। তাই অবসরের আলোচনায় এবারও ব্রেক কষলেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক সম্মেলনে নিজের ফুটবল ভবিষ্যৎ এবং ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন ইন্টার মায়ামির এই মহাতারকা।

সম্মেলনে তিনি জানান, মাঠের সব অর্জন নিয়ে ভাবার সময় এখনো আসেনি; অবসর নেওয়ার পরই সেই অধ্যায় খুলবেন তিনি। যেহেতু ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত, তাই অন্তত এই কয়েক বছর ফুটবলকে নিয়েই বাঁচতে চান মেসি। মেসির মতে, একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। এর পর আর কিছু চাওয়ার থাকে না। কিন্তু অবসরের পরই আসবে ক্যারিয়ার নিয়ে ভাবার সময়। আপাতত আমি খেলাটা উপভোগ করতে চাই।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির জনপ্রিয়তা ছুঁয়েছে অনন্য উচ্চতায়। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি ছিলেন ‘আমেরিকা বিজনেস সামিট’-এর প্রথম দিনের শেষ বক্তা।

এর আগেই বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো এবং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসির সঙ্গে আলাপচারিতা শেষে তাঁকে শহরের প্রতীকী চাবি তুলে দেন। 

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির সামনে যেন নতুন চ্যালেঞ্জের দরজা খুলে গেছে। মেসি বলেন, ‘মায়ামিতে আসার পর মানুষের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। এখানে থাকা, এখানে খেলা—সবকিছুই বিশেষ।’

যদিও মাঠে এখনো তারুণ্যের ঝলকই দেখান, তবু তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন ফুটবল–পরবর্তী জীবনের জন্য। মেসির ভাষায়, ‘দুর্ভাগ্যবশত, একদিন সব শেষ হবে। আমি শিখতে চাই, নতুন একটা দুনিয়ায় নিজেকে জড়াতে চাই।’

শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে প্লে-অফের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে কঠিন পরীক্ষা দিতে নামবে ইন্টার মায়ামি। বাঁচা-মরার ওই ম্যাচে দলের প্রধান ভরসাই ৩৮ বছর বয়সী মেসি।

গত মৌসুমে তিনি মেজর লিগ সকারে (এমএলএস) জিতেছিলেন এমভিপি খেতাব। এবারও তিনি সেই দৌড়ে এগিয়ে আছেন। চলতি মৌসুমে লিগ পর্বে করেছেন ২৯ গোল, অ্যাসিস্ট ১৯টি—মোট ৪৮ গোল-অবদান। মাত্র এক গোল কম ২০১৯ সালে কার্লোস ভেলার করা রেকর্ড ৪৯ থেকে।



স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   মেসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close