সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কালকিনিতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২:৩৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে দেড় কেজি গাঁজাসহ এক আন্তজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ ইদ্রিস বরকুনতাজ (৫৮)। তিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের রমজানপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় দেড় কেজি গাঁজাসহ ইদ্রিসকে হাতেনাতে আটক করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, “আটক ইদ্রিস বরকুনতাজ একজন চিহ্নিত আন্তজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কালকিনি, মাদারীপুর সদর, বরিশাল গৌরনদী ও বরিশাল মেট্রো এয়ারপোর্ট থানাসহ মোট সাতটি মাদক মামলা রয়েছে।”

ওসি আরও জানান, আটক ইদ্রিসের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কালকিনি   গাঁজা   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close