বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
রাজশাহীতে ১২ টন রঙ মেশানো মুগডাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:৫৫ AM

রাজশাহীর চারঘাট উপজেলায় রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে নিম্নমানের ও পোকামাকড়যুক্ত ডাল মজুদের দায়ে দুই মিল মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হলিদাগাছী স্টেশন এলাকায় মামা ভাগ্নে এন্টারপ্রাইজ ও মেসার্স পারভেজ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।


অভিযানে দেখা যায়, মামা ভাগ্নে এন্টারপ্রাইজ অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় করছিল। সেখানে নিম্নমানের ও পোকামাকড়যুক্ত মুগডালও মজুদ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ধারা ৩৯ অনুযায়ী মিলের মালিক নাসির উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


এছাড়া, মেসার্স পারভেজ এন্টারপ্রাইজের মালিক বাবর আলীকে পরিদর্শন ও পরীক্ষাকাজে সহযোগিতা না করার অভিযোগে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ধারা ৪০ অনুযায়ী আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।


নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, “চারঘাটে রঙ মেশানো প্রায় ১২ টন মুগডাল জব্দ করা হয়েছে। ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close