বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আশুলিয়ায় অবৈধ ৬ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:০১ AM

বায়ু দূষণরোধে সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার পর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১টি ইটভাটাকে ৬ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (০৫ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই সব ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়। একই সাথে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। এজন্য বায়ু ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে আজ সকাল থেকে সাভারের শিমুলিয়া এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চালানো হবে। দিনব্যাপী এই অভিযানে শিমুলিয়ার ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close