সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃত্বে বশিরুজ্জামান ও স্বপন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে কামরুল হোসাইন স্বপন নির্বাচিত হয়েছে।  

বুধবার (৫ নভেম্বর) বিকালে নির্বাচনের সকল প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার বিজয়ী ১৫জন প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষণায় সভাপতি পদে জামান্স ক্লিনিক ও মাইডার হোম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল চেয়ারম্যান কামরুল হোসাইন স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান নির্বাচিত হয়েছেন।  

এছাড়াও সহ-সভাপতি পদে ভূঁইয়া হাসপাতাল চেয়ারম্যান অহিদুর রহমান ভূঁইয়া সেলিম ও আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিটি হাসপাতাল পরিচালক ডাক্তার মেহেদী হাসান মজুমদার, পদ্মা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, অর্থ সম্পদক পদে ল্যাব ওয়ান ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল্যাহ, তথ্য ও প্রচার সম্পাদক পদে দৌলখাঁড় সাফিয়া ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াছিন, আইন বিষয়ক সম্পাদক পদে নোভা হসপিটাল চেয়ারম্যান প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, স্বাস্থ্য সেবা সম্পাদক পদে পপুলার ডায়াগনস্টিক চেয়ারম্যান ডাক্তার শাহীন আলম, দপ্তর সম্পাদক পদে মাতৃছায়া মেটারনিটি ক্লিনিক পরিচালক সোহেল রানা, নির্বাহী  সদস্য পদে নাঙ্গলকোট ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল চেয়ারম্যান চাঁদ মিয়া মনির, ঢালুয়া মেডিকেল ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান মিয়া, এ্যাপোলো হসপিটাল পরিচালক নূর আহম্মেদ নূরু নির্বাচিত হয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   হাসপাতাল   সমিতি   বশিরুজ্জামান ও স্বপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close