বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইনি বিতর্ক কাটিয়ে ভারতসহ ৫ দেশে মুক্তি পাচ্ছে ‘হক’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবশেষে ভারতের পাশাপাশি আরও চারটি দেশে মুক্তি পাচ্ছে ‘হক’। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেন। আগামী ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত সিনেমাটি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠে। বিতর্কিত সিনেমাটি সেন্সরে দেখার পর বিচারকরা এটি ‘আনকাট ভার্সন’ মুক্তি দেয়ার কথা জানান।

সিনেমাটি অধিকারের জন্য সাজিয়া বানো নামে এক ভারতীয় নারীর লড়াইয়ের কাহিনি বলবে। এ সিনেমায় সাজিয়া বানো চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে। আর তার আইনজীবী আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

এরআগে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে আদালতে ‘হক’ সিনেমার রিলিজ স্থগিত করা হয়। এর পরিপেক্ষিতে আবেদনের পর আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র প্রতিবেদন থেকে জানা যায়, ‘হক’ সিনেমাটি নির্মিত হয়েছে শাহ বানোর জীবনের ওপর ভিত্তি করে। যে কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে রিলিজ তারিখের আগে আদালতে তা স্থগিতের আবেদন জানায় শাহ বানোর পরিবার।
 
শাহ বানোর পরিবারের পক্ষের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতকে জানান, শরিয়া আইন ভুলভাবে উপস্থাপন করার কারণে সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।
 
আইনজীবী তৌসিফ আরো জানান, শাহ বানোর জীবন অবলম্বনে নির্মিত এ সিনেমা তৈরির আগে নির্মাতারা কোনও অনুমতি নেননি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে থেকে। যে কারণে মুক্তির আগে আদালতে ‘হক’র মূল কাহিনি ও বিষয়বস্তু প্রকাশের দাবিও জানানো হয়।

এদিকে এই সিনেমাটির অপেক্ষায় আছেন দর্শকরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ প্রকাশ করে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আইন   ভারত   হক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close