বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় তীব্র যানজটের শঙ্কা নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ৭:২৮ PM

আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ ও নতুন বাজার থেকে কাকলী অংশে কাজ শুরু হবে। ফলে ব্যস্ত এই সড়কে তীব্র যানজটের শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৫নভেম্বর) ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলি মিটার ব্যাসবিশিষ্ট) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।

বৃহস্পতিবার থেকে প্যাকেজ-৩.১ এর সেকশন-ডি (প্রগতি সরণির নতুনবাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুনবাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পাইপলাইন স্থাপন কাজ শুরু হবে। সড়কে পাইপলাইন স্থাপনকালে সার্বক্ষণিক যান চলাচল অব্যাহত থাকবে। তবে কাজ চলাকালীন রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্যের পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পাশে ৩ মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে। ফলে যানবাহনের গতি কিছুটা মন্থর হতে পারে।

পাইপলাইন স্থাপন সময়ে এই পথে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হতে এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। কাজটি বাস্তবায়নকালীন ঢাকা ওয়াসা, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত জনবল এবং ডিএমপির সহযোগিতায় যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখতে যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

এ সময় প্রগতি সরণিতে চলাচলকারী সকল যানবাহনকে নির্দেশিত লেন এবং গতিসীমা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  ঢাকা   তীব্র   যানজট   নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close