বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে, যেখানে বলা হয়েছিল দলটি বিএনপির কাছে ২০ আসন চাচ্ছে এবং মন্ত্রিসভায় হিস্যা চাইছে। 

আজ বুধবার (৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা বা মন্ত্রিসভায় অংশগ্রহণ চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এনসিপি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা ক্ষমতা ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমন কোনো প্রস্তাবও দলের নীতি নির্ধারণী পর্ষদে কখনো গৃহীত হয়নি।

এনসিপি আরও জানিয়েছে, দলের লক্ষ্য হলো জনগণের অধিকার, জবাবদিহি, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠন নিশ্চিত করা। সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া এই লক্ষ্য অনুযায়ী চলছে। প্রতিবেদনে উল্লিখিত ‘সূত্র’ সম্পূর্ণ অনুমানভিত্তিক এবং সাংবাদিকতার নীতির পরিপন্থী, যা জনগণকে বিভ্রান্ত করেছে এবং দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

দলটি প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে এবং পুনরায় স্পষ্ট করেছে, তারা কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি করেনি। এনসিপি জনগণের আস্থায় একটি দায়িত্বশীল, স্বতন্ত্র এবং বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close