বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সুবর্ণচরে ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “বৃত্তি পরীক্ষা–২০২৫।”

বুধবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৯ জন শিক্ষার্থী। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। বায়তুস সাইফ ইসলামিয়া আলিম মাদ্রাসা, উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জাহাজমারা রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় এই তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


পরীক্ষা চলাকালে পরিদর্শনে আসেন সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, শহীদ জয়নাল আবেদিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, পাংকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল, জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরজব্বর ইউনিয়নের আমির ওমর ফারুক ভূঁইয়া, ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবুল হাছানাত আবদুল্লাহ, জামায়াতে ইসলামী চরজব্বর ইউনিয়নের সেক্রেটারি মুজাহিদ আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, বৃত্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম শেষে পরীক্ষায় উত্তীর্ণ বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হবে।

বৃত্তি পরীক্ষা আয়োজনকারী প্রতিষ্ঠান ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার সুবর্ণচরের চর জব্বার ইউনিয়নের সমিতির বাজারে অবস্থিত। পাঠাগারটি সমাজে শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখতে পারে মনে করছে পাঠাগার কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলে।



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  সুবর্ণচর   বৃত্তি   পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close