সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম
কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার

কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে কামাল খান (৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তর পাড়া গ্রামের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে।

স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। কিছুদিন আগে তিনি গৃহস্থালি কাজ ও আবাদি জমি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ার পর সকালে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close