বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসুর উচ্ছেদ অভিযান, কী ভাবছেন শিক্ষার্থীরা?
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় দু’মাস পার হতে চললো। এ দু’মাসে ডাকসুর যে কাজটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো, তা হচ্ছে ‘বহিরাগত-ভবঘুরে উচ্ছেদ’ অভিযান। এর পক্ষে-বিপক্ষে নানা মত পাওয়া গেলেও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই উচ্ছেদ অভিযানকে ইতিবাচকভাবেই দেখছেন অধিকাংশ শিক্ষার্থী। 

আজ বুধবার (৫ নভেম্বর) ডাকসুর ‘উচ্ছেদ’ অভিযানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে পোস্ট দেন ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন খান। সেখানে ৯১ শতাংশ শিক্ষার্থী এই উচ্ছেদ অভিযানকে সমর্থন করেন বলে জানিয়েছেন তিনি। 

এছাড়া, কিছুটা সমর্থন করেন এমন শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাংশ। একেবারেই সমর্থন করেন না এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ শতাংশ। অর্থাৎ, ঢাবির অধিকাংশ শিক্ষার্থীই এই উদ্যোগের পক্ষে আছেন।

তাছাড়া, শিক্ষার্থীদের সাথে কথা বলেও এরকম আভাস পাওয়া গিয়েছে। এ বিষয়ে ঢাবির শামসুন্নাহার হলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “আমি ডাকসুর এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবেই দেখছি। ক্যাম্পাসে মেয়েরা প্রায়ই হয়রানির স্বীকার হয়। বেশ কিছুদিন আগে টিএসসি আর শামসুন নাহার হলের মাঝের রাস্তা পার হবার সময় ৪/৫ জন ছেলে আমাকে ইচ্ছা করে ধাক্কা দেয়। পরে তারা সেটাকেই আবার জাস্টিফাই করার চেষ্টা করে।” 

তিনি বলেন, “আমাদের হলের সামনের রাস্তায় প্রায়ই পাগল-ভবঘুরে-মাদকাসক্তরা শুয়ে থাকে। ডাকসুর অভিযানের ফলে সেটা কিছুটা কমছে। অভিযান অব্যাহত থাকলে সেটা আরো কমবে বলে মনে করি।”

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী রামিসা রহমান বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। কারণ ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা প্রায়ই পথচারী, শিক্ষার্থী এমনকি কখনো কখনো শিক্ষকদের কাছ থেকেও হয়রানির শিকার হন। তবে এটি ভালো উদ্যোগ কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করবে এই প্রকল্পটি কীভাবে বাস্তবায়িত হয় তার ওপর।”

এই উচ্ছেদ অভিযানের ফলে নারী শিক্ষার্থীদের হ্যারাসমেন্ট বন্ধ হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু এটি একটি গভীরভাবে প্রচলিত সামাজিক সমস্যা তাই আমি সম্পূর্ণরূপে সফল হবে বলে খুব বেশি আশাবাদী নই। তবে আশা করি এটি অন্তত হয়রানি কিছুটা কমাবে এবং মানুষকে এ বিষয়ে সচেতন করবে।”

তবে, এভাবে ভবঘুরে উচ্ছেদ না করে ‘কাঠামোগত সমাধান’ খোঁজার দাবি জানিয়েছেন ঢাবির সূর্যসেন হলের শিক্ষার্থী সাব্বির আহমেদ সোহান। 

তিনি বলেন, “কাঠামোগত সমাধান না খোঁজে প্রতিদিন রাতে লাঠি নিয়ে বের হওয়া পপুলিস্ট রাজনীতির অংশ। যারা পিটিয়ে উচ্ছেদ করতে বের হয়, তারাও জানে এভাবে ভবঘুরে মুক্ত ক্যাম্পাস গড়া সম্ভব না। এজন্য দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রয়োজন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ঢাবি   অভিযান   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close