প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:২২ পিএম

প্রতীকী ছবি
প্রতিদিন বাজার থেকে কেউ চাল (Rice) না কিনলেও অনেক সময় দেখা যায়, চালের মধ্যে পোকা বাসা বাঁধে। এসব পোকা দূর করা অনেক সময় বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তবে কিছু ঘরোয়া কৌশল মেনে চললে চালের পোকা দূর করা সম্ভব এবং চালও দীর্ঘদিন ভালো থাকবে। চলুন জানি সেই সহজ ঘরোয়া উপায়গুলো।
চাল কিছুদিন পুরনো হলে তাতে ছোট ছোট কালো পোকা দেখা দিতে পারে। এসব পোকা দূর করা অনেক সময় কষ্টসাধ্য মনে হয়। অনেকে আবার এই পোকা থেকে মুক্তি পেতে পুরো চাল ফেলে দেন। তবে কয়েকটি ঘরোয়া উপায় মানলেই আপনি সহজেই এই পোকা থেকে মুক্তি পেতে পারেন।
১) চালের মধ্যে পোকা দেখা দিলে। প্রথমে চাল গুলিকে দু তিন ঘন্টা রোদে দিতে হবে। এর ফলে চালের পোকাগুলো মরে যাবে এবং চালের আদ্রতা শুকিয়ে যাবে।
২) চাল সবসময় এয়ারটাইট কৌটোতে রাখা উচিত। কারণ, আদ্রতা ঢুকলে পরে চালে পোকা ধরার সম্ভাবনা বেড়ে যায়।
৩) চালের কৌটোতে কয়েকটি লবঙ্গ রাখুন। এর ফলে চালে পোকা ঢুকতে পারবে না। পাশাপাশি চালে ভালো গন্ধ থাকবে।
৪) দু তিন কোয়া শুকনো রসুন যদি চালের ড্রামে রাখেন। তাহলে চালে পোকার হাত থেকে উপশম পেতে পারেন।
৫) চালের কুটুর মধ্যে কয়েকটি নিমপাতা অথবা শুকনো নিম পাতা রাখুন। তাহলে এই পোকার হাত থেকে মুক্তি পাবেন।
৬) যে চাল (Rice) গুলিতে পোকা দেখা দিয়েছে সেগুলোকে কিছুদিনের জন্য ফ্রিজে রাখুন। কারণ ফ্রিজের শীতলতা সংস্পর্শে এলে চালের পোকাগুলি দ্রুত মরে যাবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ