বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
খালেদা জিয়াসহ অভ্যুত্থানযোদ্ধাদের সম্মানে কিছু আসন ছাড়বে এনসিপি: নাহিদ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:১১ পিএম
খালেদা জিয়াসহ অভ্যুত্থানযোদ্ধাদের সম্মানে কিছু আসন ছাড়বে এনসিপি: নাহিদ

খালেদা জিয়াসহ অভ্যুত্থানযোদ্ধাদের সম্মানে কিছু আসন ছাড়বে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে (এনসিপি)। তবে জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আজ বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন, তাদের প্রতি সব দলের সহমর্মিতা থাকতে হবে।

এর আগে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।

এদিকে, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ শহর যখন উত্তাল, তখন ভূঁইগড় এলাকার একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন সালাউদ্দিন। ছাত্র-জনতার এই আন্দোলনে অংশ নেন সালাউদ্দিনও। তবে ১৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে বেশ কয়েকজন গুলিবিদ্ধের সঙ্গে তিনিও গুলিবিদ্ধ হন। পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরদিন তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু এক চোখের দৃষ্টি আর ফিরে পাননি। চলতি বছরের ২৬ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  নাহিদ ইসলাম   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close