বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণ বুঝবে কত ধানে কত চাল’
পলাশ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৩১ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ১১:৩৪ PM

নরসিংদীর পলাশে এক গণ-সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল, তারা কেউই দেশের উন্নতি করেনি- করেছে শুধু লুটপাট আর দুর্নীতি।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ তিন তিনবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তারা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে আচরণ করছে, তাতে ক্ষমতায় গেলে জনগণ বুঝবে কত ধানে কত চাল।”

ফয়জুল করীম আরো বলেন, “বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না। দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে হবে।”

গণ-সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ক্ষমতা   জনগণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close