বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলায় মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলেন যুব-সমাজ
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৬ AM

মোংলায়  সুন্দরবন ইউনিয়নে মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে গাঁজাসহ এক মাদক কারবারিকে ধরে পুলিশে দিয়েছে এলাকার যুব সমাজ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের ২ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করে রাখে এলাকার যুবকরা। পুলিশের উপস্থিতিতে তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরে মোংলা চটেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই রফিকুল ইসলামের মাধ্যমে মোংলা থানায়  সোপর্দ করা হয়। 


আটক মাদক কারবারি তিনি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হালিম ফকিরের ছেলে বাচ্চু ফকির। 


এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে বাচ্চুর নিজ বাড়ির সামনে রাস্তার উপর মাদক সেবন ও বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা ঘেরাও করে তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে বিক্রি ও সেবন করার জন্য রাখা গাঁজা উদ্ধার করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, বাচ্চু  দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের  সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। তার সঙ্গেও এলাকার চিহ্নিত আরও কিছু মাদক ব্যবসায়ীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।


এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা। 


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  মোংলা   মাদক ব্যবসায়ী   যুব-সমাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close