বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে: শহিদুল ইসলাম বাবুল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:০০ AM

সকল ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, না দিলে কারো রক্ষা নাই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নবীনগর উপজেলা ও পৌর শাখার আয়োজনে গণতন্ত্রের পুনর্জাগরণ ও জনগণের অধিকার আদায়সহ কৃষকের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএনপির'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোঃ জহিরুল হক (জুরু মিয়া)'র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুন অর রশীদ।

প্রধান বক্তার বক্তব্যে মামুন বলেন, আগামীতে যদি আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান ক্ষমতায় আসে আপনাদের যে দাবিগুলো রয়েছে সব দাবি পূরণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের নবীনগরের বিএনপির মধ্যে কোনো ফাটল নাই আমরা ঐক্যবদ্ধ আছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য মাঠে নেমে যাব ।

আরও উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  ষড়যন্ত্র   পরিহার   শহিদুল ইসলাম বাবুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close