সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
শতাব্দী পুরনো জাহাজের ধ্বংসাবশেষের খোঁজ সমুদ্র তীরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ AM

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সমুদ্রতীরে প্রায় এক শতাব্দীরও পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গবেষকেরা বলছেন, এটি রাজ্যের শত শত অজানা জাহাজডুবির তালিকায় নতুন এক  সংযোজন।

ভিক্টোরিয়ার ওশেন গ্রোভ ও পয়েন্ট লনসডেলের মাঝামাঝি এলাকায় নিয়মিত হাঁটতেন স্থানীয় বাসিন্দা মার্ক লংডেন ও তার স্ত্রী লুসি। এক সকালে তারা সৈকতের বালুর ভেতর কাঠের কয়েকটি টুকরা দেখতে পান, যা সাধারণ ভেসে আসা কাঠের মতো নয়। কাছে গিয়ে দেখেন, এটি একটি পুরনো কাঠের জাহাজের অংশবিশেষ।

লংডেন ঘটনাটি জানালে তার বন্ধু কুইনসক্লিফ মেরিটাইম মিউজিয়ামের স্বেচ্ছাসেবক  জেমি ম্যাককেচনি দ্রুত ঘটনাস্থলে যান। তিনি ড্রোনে ছবি তুলে এবং অবস্থান পাঠিয়ে দেন হেরিটেজ ভিক্টোরিয়া কর্তৃপক্ষকে। পরে সংস্থার সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদরা সেখানে গিয়ে নিশ্চিত হন—এটি এক নতুন জাহাজডুবি।

হেরিটেজ ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ ড্যানিয়েল উইলকিনসন জানান, এটি একটি কাঠের তৈরি পালতোলা জাহাজ, যার দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৫ মিটার। তিনি ধারণা করছেন, জাহাজটি সম্ভবত ১০০ বছর বা তারও আগে এখানে ডুবে গিয়েছিল।

গবেষকেরা বলেন, জাহাজটি স্থানীয় উপকূলীয় এলাকায় ব্যবহৃত হতো—সম্ভবত মাছধরা বা বাণিজ্যিক কাজে। এটি কাঠের পেরেক (স্কয়ার-হেডেড নেইল) দিয়ে যুক্ত ছিল, যা এর নির্মাণকালকে ১৯শ বা ২০শ শতকের শুরুর দিকে ইঙ্গিত করে।

তারা এখন কাঠের নমুনা পরীক্ষা করছেন, যাতে কাঠের প্রজাতি ও বয়স নির্ধারণ করা যায়। এতে জানা যাবে, এটি রাজ্যের পরিচিত ৩–৪টি নিখোঁজ জাহাজের কোনো একটির সঙ্গে মেলে কি না।

ভিক্টোরিয়া উপকূলে মোট ৬৬০টি জাহাজডুবির তথ্য আছে, যার অর্ধেকেরও কম এখন পর্যন্ত পাওয়া গেছে। এসব জাহাজের বেশিরভাগই সমুদ্রতলে চাপা পড়ে আছে বা এখনো অনাবিষ্কৃত।

উইলকিনসন বলেন, এই ধরনের আবিষ্কার স্থানীয় ইতিহাসের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা চাই মানুষ এসব স্থানে ভ্রমণ করুক, ছবি তুলুক, কিন্তু কোনো অংশ সরিয়ে না ফেলুক বা ক্ষতি না করুক।

বর্তমানে জাহাজটির ধ্বংসাবশেষ আবারও বালুর নিচে ঢেকে গেছে। গবেষকেরা বলছেন, এটি ভালো দিক—কারণ বালুর নিচের স্যাঁতস্যাঁতে পরিবেশ কাঠকে সংরক্ষণে সাহায্য করে। স্থানীয়দের মধ্যে এ আবিষ্কার ব্যাপক আগ্রহ তৈরি করেছে। 

মার্ক লংডেন বলেন, জাহাজটি কোথা থেকে এসেছিল? এর মানুষ বা পণ্য কী হয়েছিল? অন্যদিকে ম্যাককেচনির ভাষায়, জাহাজডুবির রহস্য একধরনের ধাঁধা। আর ধাঁধার সমাধান খোঁজার আকর্ষণ প্রায় সবার মধ্যেই থাকে।


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  পুরনো জাহাজের ধ্বংসাবশেষের খোঁজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close