বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আদেশ ভঙ্গে রংপুর ডিসি-প্রেসক্লাব প্রশাসকের কাছে জবাব চাইলেন আদালত
রংপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ AM

আদালতের আদেশ ভঙ্গ করায় রংপুরে ডিসি, প্রেসক্লাব প্রশাসকসহ সমাজসেবার তিন কর্মকর্তার কাছে জবাব চেয়েছে আদালত। 

রোববার (২ নভেম্বর) রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন। 

এর আগে ৩০ অক্টোবর প্রেসক্লাবে সদস্য অর্ন্তভূক্তিতে আদালতের আদেশ অমান্য করায় প্রেসক্লাব কমিটির পক্ষে মামলা করা হয়। মামলায় প্রতিপক্ষ করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক ও প্রেসক্লাব প্রশাসক রমিজ আলম ও সমাজসেবা অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে। 

গতকাল সোমবার বিকেলে রংপুর আদালত চত্ত্বরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেসক্লাব মামলার আইনজীবী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম ও অ্যাডভোকেট মাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হারুন অর রশিদ, অ্যাডভোকেট মোকছেদ বাহলুল, অ্যাডভোকেট রুবাইয়া সুলতানা পপিসহ অন্যরা।
 
অ্যাডভেকাট জোবাইদুল ইসলাম বলেন, রংপুর প্রেসক্লাবে সদস্য অন্তর্ভূক্তি নিয়ে আদালতে থাকা মামলার শুনানি না হওয়া পর্যন্ত ক্লাবের তর্কিত প্রশাসকসহ উভয়পক্ষকে সকল ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু জেলা জজের আদেশকে বৃদ্ধাঙ্গলি দেখায় রংপুরের ডিসি, প্রেসক্লাবের তর্কিত প্রশাসক। তারা মনে করেন প্রশাসনের আন্ডারে আদালত। আমরা আইনজীবী হিসেবে আদালতের প্রতি এমন অবজ্ঞা মেনে নিতে পারি না। এ লক্ষ্যে প্রেসক্লাব কমিটির পক্ষে আমরা একটি ভায়োলেশন কেস ফাইল করেছি। বিজ্ঞ আদালত প্রতিপক্ষ ডিসি, তর্কিত প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে আদালত অবমাননার ব্যাখ্যাসহ জবাব চেয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর বর্তমান ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল ২০১৪ সালে দিনাজপুর কাহারোল উপজেলার সাবেক ইউএন থাকাকালীন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করে আওয়ামী লীগের প্রার্থী মনোরঞ্জনশীল গোপালকে বিজয়ী করতে সহযোগিতা করেছে। তিনি বর্তমানে গণজাগরণ মঞ্চের নেতাসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের পূনর্বাসন করতে আইন-আদালত কিছুই মানছেন না। আমরা চাই, আইন ভঙ্গকারী ডিসি, প্রেসক্লাবের তর্কিত প্রশাসকসহ সমাজসেবা কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হোক।  
 
অ্যাডভোকেট হারুন-অর-রশিদ বলেন, প্রেসক্লাব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে কোন সরকার বা প্রশাসন এই প্রেসক্লাবে হস্তক্ষেপ করেনি। কিন্তু জুলাই অভ্যূত্থান পরবর্তী প্রশাসন প্রেসক্লাবের ইস্যুতে নগ্ন হস্তক্ষেপ করেছে। তারা একটি নিবন্ধনকে কেন্দ্র করে প্রেসক্লাবে প্রশাসক নিয়োগসহ গণমাধ্যমের কন্ঠরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে ভুইফোঁড় কিছু সাংবাদিককে সদস্য করা হয়েছে। এই অবৈধ প্রশাসক রমিজ আলম ও জেলা প্রশাসক রবিউল ফয়সাল নতুন সদস্য নিয়োগের ক্ষেত্রে আদালতকে তোয়াক্কা করছেন না।  


উল্লেখ্য, রংপুর প্রেসক্লাব ক্লাবে সাধারণ সদস্যভুক্তি নিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ মামলা চলমান থাকা অবস্থায় গত ১৪ অক্টোবর প্রেসক্লাব প্রশাসক রমিজ আলমসহ ১০৫ জনকে প্রেসক্লাবে সাধারণ সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করেন। বিতর্কিতরা এতে সদস্য হওয়ায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:   রংপুর   ডিসি-প্রেসক্লাব   আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close