প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:১৪ AM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। তালিকা শিগগিরই আনিুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সোমবার (৩ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষস্থানীয় দু’জন নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আসন্ন নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ ছাড়াও, ঢাকা-১৮ আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ আসন থেকে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রংপুর-৪ থেকে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসন থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লড়াই করবেন।
অপরদিকে, ঢাকা-৯ আসন থেকে লড়বেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কুমিল্লা-৪ আসন থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আসন থেকে হান্নান মাসউদ এবং ঢাকা-১৪ আসন থেকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন।
স্বদেশ প্রতিদিন/এমএস