প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম

সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে, পিরিঙ্গি রোড সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান জিন্নাহ এলাকায় মাদক, জুয়া ও নানা অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এরই জেরে গত সপ্তাহে সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোস্তফা (৪৫), সুমন (৩২), রিপন (২৪), পাবেল (৩০)সহ ১৫–২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাহর উপর প্রকাশ্যে হামলা চালায়।
বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা জিন্নাহর মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় নোয়াখালী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও, পাঁচ দিন পার হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাবেক সেনা কর্মকর্তার উপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা শামীম, রায়হান, নুরুল আমিন হুকুসহ অনেকে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে