সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আমার আছে চারটে ফিতে কাটার ইভেন্ট: সোহিনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয়শৈলী দিয়ে জয় করে নিয়েছেন বহু দর্শকের হৃদয়। তবে নিজের ক্যারিয়ারের সফলতা নিয়ে খুব বেশি মাতামাতি করেন না এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এমনটিই বলেছেন এই সুন্দরী। এই বার্তায় সোহিনী সরকার তার অনুরাগীদের মনে করিয়েছেন, জীবনে সফল হলেও সংযম এবং বাস্তববোধ অপরিহার্য।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় সফল অভিনেত্রীরা কিন্তু নিজেদের সাধারণ নাগরিক বলেন না? এমন প্রশ্নের উত্তরে সোহিনী বলেন, “কী অসাধারণত্ব আছে? ইএমআই ঠিক সময় না দিতে পারলে আমার বাড়িতে ব্যাংক থেকে লোক চলে আসবে। আমার বাড়ির কর্মীদের প্রতিও আমার দায়িত্ব আছে। মায়ের ওষুধের খরচ আছে।”

তিনি আরো যোগ করেন, “সাধারণ মানুষ ছাড়া আমি কী? আমার না আছে কোটি কোটি টাকা, না কোটি টাকার বাংলো, না কোটি টাকার গাড়ি। আছে বলতে চারটে ফিতে কাটার ‘ইভেন্ট’। আর ইন্ডাস্ট্রিতে কে কত টাকা পায়, সে ধারণাও সকলের হয়ে গিয়েছে। আমি অবশ্য এতেই খুশি।” 

সৎ পথে টাকা রোজগার করতে চাই উল্লেখ করে তিনি আরো বলেন, “অমিতাভ বচ্চন সফল হয়েও দেউলিয়া হয়ে গিয়েছিলেন। সাফল্য নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। আজ উঠলে কাল পড়তে হবে। গীতায় বলাই আছে, সুখ-দুঃখ চক্রের মতো ঘোরে। জীবন, সংসার তেমনই।”

এদিকে এই অভিনেত্রীর এমন বক্তব্যে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। তারা এই অভিনেত্রীর নতুন ছবির জন্য তাকে শুভ কামনা জানিয়েছেন। 

উল্লেখ্য, সম্প্রতি দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সোহিনী   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close