বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রী-কন্যাসহ আ হ ম মোস্তফা কামালের আয়কর নথি জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।


সোমবার দুদকের করা চারটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।


দুদকের আবেদনে বলা হয়, আ হ ম মোস্তফা কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন, ভোগদখল ও ৩২টি ব্যাংক হিসাবে সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত চলছে।


কাশমিরি কামালের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, স্বামী লোটাস কামাল অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী থাকাকালে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অর্জিত প্রায় ৪৪ কোটি ১১ লাখ টাকার অবৈধ সম্পদ বৈধ করার উদ্দেশ্যে তার নামে সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা হয়। এছাড়া তার নামে খোলা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৯ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়েও তদন্ত চলছে।


দুদকের আরেক আবেদনে বলা হয়েছে, মন্ত্রী থাকাকালে লোটাস কামাল অবৈধভাবে অর্জিত ৩১ কোটি ৭৮ লাখ টাকা বৈধ করার উদ্দেশ্যে কন্যা কাশফি কামালের নামে সম্পদ অর্জন করেন। তার নামে ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ৩৮টি ব্যাংক হিসাবে মোট ১৭৭ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।


নাফিসা কামালের ক্ষেত্রেও অভিযোগ করা হয়েছে যে, তার নামে ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ১৮টি ব্যাংক হিসাবে প্রায় ১৯৯ কোটি ২৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, মন্ত্রী থাকাকালে পিতা লোটাস কামালের ক্ষমতার অপব্যবহার করে তিনি ৬২ কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন।


দুদক জানায়, এসব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশ, এ্যাসেসমেন্ট প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সব রেকর্ড ও তথ্যাদি সংগ্রহ ও পর্যালোচনা করা জরুরি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  আ হ ম মোস্তফা কামাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close