বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ডিসেম্বরে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন: পিনাকী ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের নির্দেশনা আসতে পারে।

আজ সোমবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান পিনাকী ভট্টাচার্য।

প্রফেসর ইউনূসের সংবাদ সম্মেলনে আজ এটির নির্দেশনা আসতে পারে উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।”

নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন উল্লেখ করে পিনাকী আরো বলেন, “জামায়াত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ইস্যু মানবে না। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে প্রফেসর ইউনূসের সরকার অটল থাকতে পারবে বলে আমি মনে করি না।”

এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন বলেও জানান পিনাকী। 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

খেলা হবে সমানে সমান উল্লেখ করে সর্বশেষ তিনি বলেন, “অনেক জটিলতা আছে এখনো, সেগুলো বিবেচনায় নিয়েই সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ডিসেম্বর   উপদেষ্টা   পিনাকী ভট্টাচার্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close