বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‎বাউফলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:২২ AM

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল হাওলাদার ওই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। এরপর শনিবার রাতে সুযোগ পেয়ে তিনি ওই নারীকে রান্নাঘর থেকে মুখ চেপে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাউফল থানাপুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

‎এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার বিষয়টি লিখিতভাবে থানায় জানালে মামলা দায়ের করা হয় এবং রবিবার সকালে ধর্ষণের শিকার নারীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ‎বাউফল   প্রতিবন্ধী   ধর্ষণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close