বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ঢাকায় কুবি শিক্ষার্থীর মায়ের হাতের রগ কেটে দিল ছিনতাইকারীরা
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:০২ AM

ঢাকায় ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মা। ছিনতাইকারীরা তার হাতের রগ কেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে।

আহত নারীর নাম ফাতেমা বেগম (৫০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মিয়াখানি গ্রামের কদর আলীর স্ত্রী।

ঘটনাটি ঘটেছে রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের ওপর। আহত ফাতেমা বেগমের ছেলে আতিকুর রহমান শিপন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

শিপনের ভাষ্যমতে, তার মা শনিবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বরগাছি এলাকা থেকে “ম্যাক্স পরিবহনের” একটি বাসে করে ঢাকায় রওনা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি টঙ্গী ফ্লাইওভারে পৌঁছালে চালক, হেল্পার ও সুপারভাইজার মিলে তাকে জোর করে নামিয়ে দেয়।

এরপর ফ্লাইওভারের ওপর তিনজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে দুটি কোপ মেরে রগ কেটে ফেলে এবং স্বর্ণের চুরি, আংটি, স্মার্টফোন, ৫০ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।

রক্তাক্ত অবস্থায় পথচারী এক ব্যক্তি ফাতেমা বেগমকে উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ছেলে শিপন কুমিল্লা থেকে ঢাকায় ছুটে এসে মাকে জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, “ম্যাক্স পরিবহনের চালক, হেল্পার ও সুপারভাইজার ছিনতাইকারীদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।” তারা এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ঢাকা   কুবি   শিক্ষার্থী   ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close