বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াত নেতার অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিতে বাউফলে একাধিক মাদ্রাসায় আগাম ছুটি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম
জামায়াত নেতার অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিতে বাউফলে একাধিক মাদ্রাসায় আগাম ছুটি

জামায়াত নেতার অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিতে বাউফলে একাধিক মাদ্রাসায় আগাম ছুটি

পটুয়াখালীর বাউফলে জামায়াতের এক কেন্দ্রীয় নেতার প্রোগ্রামকে কেন্দ্র করে উপজেলার একাধিক মাদ্রাসা নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর ওই নেতা বাউফল পৌর শহরের একটি মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​জানা গেছে, শনিবার (১ নভেম্বর) বাউফল পৌর শহরের মুসলিম পাড়া এলাকায় রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিবির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ড. মাসুদ পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

​এদিকে, এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। উপজেলার চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসা ও উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসায় বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টার মধ্যে সরেজমিনে গিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ব্যতীত শিক্ষক-শিক্ষার্থী বা অন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

​এসময় ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসার নিরাপত্তা প্রহরী মো. রুবেল জানান, বাউফলে মাহফিল আছে এজন্য বেলা ১২টার দিকে মাদ্রাসা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। 

​একইভাবে, উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা প্রহরী নূরুল হক জানান, গোলাবাড়ি প্রোগ্রাম আছে এজন্য একটা ক্লাস নিয়ে সুপার নজির আহম্মেদ স্যার ছুটি দিয়ে দিয়েছেন।

​এছাড়া, প্রতিষ্ঠান ছুটির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মো. আকরাম হোসেন খান বলেন, এটা ঠিক না, আমি তাদের কাছে জিজ্ঞেস করবো। আমাদের বার্ষিক পরীক্ষা খুব নিকটে।

​হঠাৎ করে এভাবে মাদ্রাসা ছুটি দেওয়ার বিষয়ে জানতে উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাউফল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close