বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় নিহত ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় নিহত ১

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় নিহত ১

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে রিয়াদ আলী শেখ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর আহত হয়েছে। 

আজ রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম রিয়াদ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “রাজবাড়ীর বড়পুলগামী মোটরসাইকেলটি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দু’শ মিটার দূরে গিয়ে পড়ে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যাই।”

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, নিহত রিয়াদ আলী ও আহত রওনক সকালে শ্রীপুর বাজারের একটি বেকারি কারখানায় কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা মোটরসাইকেলে করে রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

এসআই সাজ্জাদ হোসেন আরও জানান, অতিরিক্ত গতি এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close