ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি পেয়ে আবারো দেশের বাজারে বেড়েছে সোনার দাম। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
আজ রবিবার (২ নভেম্বর) থেকে যা কার্যকর হবে বলে জানা যায়।
এরআগে, গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
নতুন দাম অনুযায়ী-☛ সনাতন পদ্ধতিঃ প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা
☛ ১৮ ক্যারেটঃ প্রতি ভরি ১,৬৫,৮১ টাকা
☛ ২১ ক্যারেটঃ প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা
☛ ২২ ক্যারেটঃ প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা
এদিকে ক্রমাগত এমন দাম বৃদ্ধির ফলে বেশ অসন্তুটি প্রকাশ করতে দেখা গিয়েছে সাধারণ মানুষদের।