মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শরীরের বিভিন্ন স্থানে তিল থাকলে কী তার অর্থ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানুষের শরীরে তিল থাকা সম্পূর্ণ স্বাভাবিক। কেউ জন্মের সময় থেকেই তিল নিয়ে জন্মায়, আবার অনেকের শরীরে পরে তিল বা আঁচিলও তৈরি হতে পারে। প্রাচীন সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে, শরীরের বিভিন্ন স্থানে তিলের অবস্থান, রং এবং আকৃতি দেখে মানুষের ভাগ্য, চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
 
প্রাচীন ভারতীয় পণ্ডিতরা দীর্ঘ গবেষণার পর এ তত্ত্ব প্রকাশ করেন। সমুদ্র শাস্ত্র মতে, পুরুষের শরীরের ডান পাশে ও নারীর শরীরের বাঁ পাশে তিল থাকা শুভ বলে ধরা হয়। তবে কোনো ব্যক্তির শরীরে ১২টির বেশি তিল থাকলে তা অশুভ এবং ১২টির কম তিল শুভ বলে মনে করা হয়।

চলুন দেখে নেওয়া যাক, শরীরের বিভিন্ন স্থানে তিল থাকলে সমুদ্র শাস্ত্র কী বলে—

মাথা ও মুখমণ্ডল

ভ্রুতে তিল: ভ্রমণপ্রিয়তার লক্ষণ। ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন সুখী হয়, বাঁ ভ্রুতে থাকলে দুঃখের ইঙ্গিত।

মাথার মাঝখানে: নির্মল ভালোবাসার প্রতীক।

মাথার ডান দিকে: ধন ও বুদ্ধির চিহ্ন।

মাথার বাঁ দিকে: নিরাশাপূর্ণ জীবনের সূচক।

চোখের মণিতে তিল: ডান দিকে থাকলে উচ্চ বিচারধারা; বাঁ দিকে থাকলে দুর্বল সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা।

চোখের পাতায় তিল: সংবেদনশীল ব্যক্তিত্বের প্রতিফলন।

কানে তিল: দীর্ঘায়ুর লক্ষণ।

মুখে তিল: সৌভাগ্য ও ধনসম্পদের প্রতীক।

নাকে তিল: প্রতিভা ও সৌভাগ্যের চিহ্ন।

ঠোঁটে তিল: হৃদয়ে ভালোবাসার আধিক্য। তবে ঠোঁটের নিচে তিল থাকলে দারিদ্র্যের সম্ভাবনা।

গালে তিল: ডান গালে তিল থাকলে ধনলাভ, বাঁ গালে থাকলে দারিদ্র্য।

থুতনিতে তিল: রুক্ষ স্বভাব বা মিশুক না হওয়ার ইঙ্গিত।

হাত ও বাহু

ডান কাঁধে তিল: দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী স্বভাব।

বাঁ কাঁধে তিল: সহজেই রেগে যাওয়ার প্রবণতা।

হাতে তিল: বুদ্ধিমান ও চতুর।

ডান হাতে তিল: শক্তিশালী ও ধনী হওয়ার সম্ভাবনা।

বাঁ হাতে তিল: খরচপ্রবণ, তবে পিছনের দিকে তিল থাকলে কৃপণতা।

ডান বাহুতে তিল: প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান।

বাঁ বাহুতে তিল: ঝগড়াটে ও অসচেতন সিদ্ধান্তগ্রহণকারী।

তর্জনীতে তিল: জ্ঞানী ও ধনী হলেও শত্রুর কারণে বিপদে পড়ার আশঙ্কা।

বৃদ্ধাঙ্গুষ্ঠে তিল: কর্মঠ, ন্যায়প্রিয় ও সদাচারী।

মধ্যমায় তিল: সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপনের ইঙ্গিত।

অনামিকায় তিল: জ্ঞান, যশ ও পরাক্রমের প্রতীক।

কনিষ্ঠায় তিল: ধনী হলেও জীবনে কষ্ট সহ্য করতে হয়।

বুক, গলা ও কোমর

.গলার সামনে তিল: বন্ধুবান্ধবের আনাগোনা বেশি থাকে।

.গলার পিছনে তিল: কর্মঠ ও অধ্যবসায়ী স্বভাব।

.ডান বুকে তিল: শুভ ও সৌভাগ্যের ইঙ্গিত, স্ত্রী বা স্বামী ভালো হয়।

.বাঁ বুকে তিল: সম্পর্কের ক্ষেত্রে বাধা বা অসহযোগিতা।

বুকের মাঝখানে তিল: সুখী জীবনের প্রতীক।

.কোমরে তিল: জীবনে সমস্যার আনাগোনা বেশি থাকে।

পেট ও পা

.পেটে তিল: খাদ্যরসিকতা ও মিষ্টির প্রতি ভালোবাসা। তবে এরা অন্যকে খাওয়াতে কৃপণ।

.ডান হাঁটুতে তিল: গৃহস্থজীবনে সুখের প্রতীক।

.বাঁ হাঁটুতে তিল: দাম্পত্য জীবনে দুঃখ বা বিরোধ।

.পায়ে তিল: ভ্রমণপ্রিয়তা ও চলাফেরাপ্রিয় ব্যক্তিত্বের ইঙ্গিত।

তিলের অবস্থান ও বৈশিষ্ট্য নিয়ে প্রাচীন শাস্ত্রে যে তত্ত্ব আছে, তা মূলত সাংস্কৃতিক ও ঐতিহ্যগত বিশ্বাসের অংশ। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে তিল কেবল একটি স্বাভাবিক ত্বকের বৈশিষ্ট্য। তাই তিল নিয়ে অতিরিক্ত চিন্তা করার কিছু নেই। তবে যদি তিলের আকৃতি বা রং হঠাৎ পরিবর্তিত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শরীর   বিভিন্ন স্থানে   তিল   কী অর্থ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close