বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক আরমানের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ থেকে শনিবার আরমান আহমদ শাফিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, দুপুর ২টার দিকে উত্তর ফায়দাবাদ এলাকায় নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে আরমান নিজ কক্ষে ঘুমাতে যান। গতকাল দুপুরে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। বাবা, মা ও স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। গত বৃহস্পতিবার থেকে তাঁর স্ত্রী বাসায় নেই।

এদিকে জুলাইযোদ্ধা সংসদ জানিয়েছে, আরমানের মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা বলেছেন, “জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা আরমান আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তবে এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যার সম্ভাবনা রয়েছে। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে ছড়াচ্ছে– আমরা এটি মেনে নেব না।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  জুলাইযোদ্ধা   সংসদ   সাবেক   আহ্বায়ক    আরমান   ঝুলন্ত   লাশ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close