শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সালমান শাহ ছোট বোনের মতোই আমাকে দেখতেন: শাবনূর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:১৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের প্রসিদ্ধ নায়িকা শাবনূর আবারও আলোচনায় আসেন। এবার তার নাম উঠে এসেছে প্রয়াত নায়ক সালমান শাহের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে নিয়ে বিভিন্ন মনগড়া মন্তব্য ছড়ানোর পর তিনি নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন।

ফেসবুকে এক পোস্টে শাবনূর সবাইকে সাবধান করে জানিয়েছেন মনগড়া অপতথ্য না ছড়াতে। এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমেও কথা বলেছেন শাবনূর। জানিয়েছেন স্পষ্ট করে সালমান শাহের সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক ছিল না তার। বরং সালমান ও তার তখনকার স্ত্রী সামিরার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার।

শাবনূর স্পষ্ট করে বলেন, সালমান শাহ আমাকে ছোট বোনের মতোই দেখতেন। তিনি আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার পরিবারও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। নাচে সে একটু দুর্বল ছিল, তাই মাঝে মাঝে নাচ দেখাতে হতো। কিন্তু কখনোই ভাই-বন্ধু সম্পর্কের বাইরে কিছু ছিল না।

শাবনূর আরও জানান, শুটিংয়ের সময়ে তার ঘনিষ্ঠ বন্ধু সামিরা তার হাতে চুড়ি পরিয়ে দিতেন, পোশাক মিলিয়ে দিতেন, কানের দুল বেছে দিতেন। নায়িকার ভাষায়, ‘আমরা সত্যিই খুব ভালো সময় কাটিয়েছি।

সালমান শাহের মৃত্যুসংবাদ শোনার সময় শাবনূর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, শুরুতে বিশ্বাসই করতে পারিনি। পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তারপর এফডিসিতে গিয়ে ওকে শেষবার দেখেছিলাম।
 
তিনি জানান, বড় পর্দায় ফিরতে তিনি বেশ উৎসাহী। শাবনূর বলেন, কয়েকজন নির্মাতা আমার কাছে গল্প নিয়ে এসেছেন, প্রতিটিই খুব আকর্ষণীয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আবার অভিনয়ে মন দিতে। তিনি আরও বলেন, শিল্পীদের বয়স দিয়ে সীমাবদ্ধ করা উচিত নয়; ভালো গল্প এবং চরিত্র পেলে যে কোনো বয়সে অভিনয় সম্ভব।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সালমান শাহ   শাবনূর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close