মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম

তরুণ প্রজন্মের মেধা বিকাশ, যুক্তি উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে জেলার ঐতিহ্যবাহী নজরুল পাঠাগারের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ক্লাবের উদ্বোধন করা হয়।

পঞ্চগড় নজরুল পাঠাগারের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। তিনি নামফলক উন্মোচনের মাধ্যমে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট আহসান হাবীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, প্রায় ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথমবারের মতো ভাষা ও বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসনের উদ্যোগে পাঠাগারটিকে আধুনিকায়নের ধারাবাহিকতায় এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের যুক্তি, ভাষা ও নেতৃত্ব বিকাশে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, “এই উদ্যোগ দেশের অন্যান্য পাঠাগারের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজ আরও আলোকিত, যুক্তিবাদী ও প্রগতিশীল চিন্তায় এগিয়ে যাবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   ভাষা   বিতর্ক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close