বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েটে ‘বেসিক ও মোবাইল জার্নালিজম’ বিষয়ক অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম

সাংবাদিকতা পেশায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম ও মোবাইল জার্নালিজম’ বিষয়ক এক অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দেড়টা মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অভিজ্ঞ সাংবাদিক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন, এসএ টিভির উপস্থাপক আব্দুর রউফ এবং স্টার নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার আরেফিন ইমন। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ লেখার কৌশল এবং মোবাইল সাংবাদিকতার আধুনিক পদ্ধতি বিষয়ে বিশদ ধারণা প্রদান করেন।

কর্মশালায় সাংবাদিকতার নীতি, তথ্য যাচাই, আকর্ষণীয় শিরোনাম তৈরি, মোবাইল ভিডিও রিপোর্টিং এবং ডিজিটাল মিডিয়ার কার্যকর ব্যবহারসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রশিক্ষকদের কাছে প্রশ্ন তুলে ধরে অভিজ্ঞতা বিনিময় করেন।

কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কর্মশালায় অংশগ্রহণ করেন। আয়োজক কুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সাংবাদিকতা দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির ধারাবাহিকতায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কুয়েট   কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close