বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ বিলুপ্ত করবে: রিজভী
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। বিদ্যুতে লুণ্ঠনের একটি ঝড় তখন বয়ে গিয়েছিলো। চৌর্যবৃত্তিকে আইনিকরণ করার জন্য সেটা করা হয়েছিল। অবশ্যই এই আইন বিলুপ্ত করতে হবে। পরবর্তী সরকারে বিএনপি যদি আসে বিএনপি অবশ্যই এই আইন বিলুপ্ত করবে।

আজ শনিবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ক্যাব যুব সংসদে’র আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “নবায়নযোগ্য জ্বালানী রুপান্তর মানব সভ্যতাকে বাঁচাতে অতি জরুরি। সেটা কথা দিয়ে বা বিবৃতি দিয়ে বলার কিছু নেই। আমাদের প্রধান উপদেষ্টা কপ সম্মেলনে থ্রী জিরোর কথা বলেছেন। যার মধ্যে কার্বন শূন্যের কথা বলেছেন। অন্যান্য অনেক দেশ সেখানে হাতে তালি দিয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছেন।”

তিনি বলেন, “এই বছর আমাদের নবায়নযোগ্য জ্বালানি কমেছে। যেটা অত্যন্ত দুঃখজনক। ফ্যাসিবাদী আমলে জীবাশ্ম জ্বালানির কথা বলেই টাকা হরির লুট করেছে। বিদ্যুৎ খাতের ৩ ভাগের এক ভাগ টাকা লুট হয়ে গেছে। সেখানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন যে গণবিরোধী সরকার করবে না সেটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে কাঁচা টাকা পকেটে আসবে না বলেই তারা সেদিকে মনোযোগ দেন নি।”

বিএনপির ৩১ দফায় পরিবেশবান্ধব পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন প্রশ্ন হলো পরবর্তী সরকার কি করবে? আমাদের (বিএনপি) ইশতেহার এখনো না আসলেও আমাদের দলের প্রধান তার ৩১ দফায় নবায়নযোগ্য জ্বালানির কথা বলেছেন। দেশকে পরিবেশ বান্ধব করতে ২৫ কোটি বৃক্ষ লাগানো হবে এবং তা প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি অঙ্গীকার করেছেন। নদী-খাল-বিলসহ ২০ হাজার কিলোমিটার জলভূমি নাব্যতার কথা বলেছেন। এগুলোকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে।”

নবায়নযোগ্য জ্বালানির উপাদানের বিষয়ে তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানি বলতে আমরা বুঝি তাপ ও বায়ু। আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় সূর্যের তাপ কম। আরেকটি হলো বায়ু। আটলান্টিকের মতো বায়ু আমাদের দেশে নেই তবে আমাদের দেশের প্রযুক্তিবিদরা বিকল্প উপায়ও বলেছেন। ব্রাজিলে আখ থেকে জ্বালানি হয়। এখানে একটা উদাহরণ দিলাম, এর বাইরেও উদাহরণ হতে পারে। শুধু দুইটি উপাদানের উপর নির্ভর না করে থাকার চেষ্টা করতে হবে।” এছাড়াও এ ধরনের কোনো নবায়নযোগ্য জ্বালানি হতে পারে কি না? সে বিষয়ে ভাবতে অনুরোধ জানান তিনি।

রিজভী নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে পরিকল্পনা প্রকাশের অনুরোধ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন, “আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবেশ বিবেচনায় পরিবেশকে সুস্থ রাখতে জ্বালানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যে এ খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এই সরকার বিভিন্ন চুক্তি করেছেন। পুরোনো চুক্তি বাতিল করেছেন। তবে সে অনুযায়ী পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে সেটা উল্লেখ করা প্রয়োজন।”

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাকসুর জিএস ও ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং ‘ক্যাব যুব সংসদ’র বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ক্ষমতা   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close