বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান পুনর্নির্বাচিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

দ্বিতীয় মেয়াদের জন্য বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। শনিবার দেশটির নির্বাচন কমিশন জানায়, সামিয়া হাসান প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে পূর্ব আফ্রিকার এই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ক্ষমতাসীন চামা চা মাপিনডুজি (সিসিএম) দলের প্রার্থী হিসেবে অংশ নেওয়া সামিয়া বুধবারের নির্বাচনে ৯৭.৬৬ শতাংশ ভোট পান যা তানজানিয়ার ইতিহাসে নজিরবিহীন ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে।

নির্বাচনের আগে থেকেই বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ উঠেছিল সামিয়া সরকারের বিরুদ্ধে। প্রধান দুটি বিরোধী দলই নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি।

ভোটের দিন ও পরেও দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা হাসানের ব্যানার ছিঁড়ে ফেলে, সরকারি ভবনে অগ্নিসংযোগ করে। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শুক্রবারও রাজধানী দার-এস-সালামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে গাড়ি, পেট্রোল স্টেশন ও থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিরোধী দল চাদেমা পার্টি দাবি করেছে, বিক্ষোভে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, তিনটি শহরে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো নির্বাচনকে “সুষ্ঠু ও স্বচ্ছ” বলে দাবি করে বলেন, “কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন করেছে, অতিরিক্ত বলপ্রয়োগ বা প্রাণহানির কোনো তথ্য সরকারের কাছে নেই।”

সূত্র: আল-জাজিরা

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভোট   তানজানিয়া   সামিয়াহাসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close