বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
জাবিতে ৩৫ বছর পর ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজন করা বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমদ, প্রক্টর অধ্যাপক এ.কে.এম রাশেদুল আলম, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও বাংলা অর্থসহ পবিত্র আল কুরআন, ইসলামিক বই, চাবির রিং, কলম, বুকমার্ক, স্টিকার এবং আকর্ষণীয় ব্যাগপ্যাক বিতরণ করা হয়।

শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “প্রতি বছর নবীন শিক্ষার্থীদের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণচঞ্চল হয়ে ওঠে। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫’-এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আমরা এমন এক দিকনির্দেশনা দিতে চাই, যা তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। ক্যারিয়ার পরিকল্পনা, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে তারা সমাজ ও জাতির সম্পদে পরিণত হবে এই আমাদের প্রত্যাশা।”

শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, “৫৪তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা এই নবীনবরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন সেশন, উদ্বুদ্ধকরণ বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ উপহার প্রদান করা হয়েছে। সকল নবীন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জাবি   বর্ণাঢ্য   নবীনবরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close