বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জে সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম

“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাটাব চাঁদের টেক এলাকায় সামাজিক সংগঠন বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি হান্ডিমার্কেট থেকে শুরু হয়ে বাড়ৈপাড়া, চাঁদের টেক, আতলাশপুর ও হাটাব বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। পরে চাঁদের টেক এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের পরিবারকেই নয়, সমাজকেও বিপদের মুখে ফেলে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, হাটাব চাঁদের টেক ও আশপাশের এলাকা থেকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য রাজু জুয়েল, বদরুজ্জামান বদরুল, মাহবুবুর রহমান (শাকিল), ওবায়দুল হক জুয়েল, জাকারিয়া রোমান, সিয়াম মোল্লা, ফরিদুল ইসলাম, রাছেল মিয়া, ইব্রাহিম মিয়া, নাদিম সিকদার, রুহুল মিয়া, মিনহাজুল হক মুমিত, রবিউল ইসলাম, মিজানুর রহমান, ওয়াহিদুর রহমান শাহেদ ও শাহ আলম মিয়া প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   মাদক   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close