প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারী পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সদর দপ্তরের ভিতরে এই দুর্ঘটনা ঘটে।
তারা দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
সিএমপি সূত্রে জানা গেছে, আহত অন্য পুলিশ সদস্যদের দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ