বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তুমি সারা বিশ্বের অনুপ্রেরণা: মারুফার উদ্দেশে জেমিমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের পাহাড়সম লক্ষ্য ৯ বল হাতে রেখে টপকে ইতিহাস গড়েছে ভারতীয় নারী দল। ম্যাচের নায়ক জেমিমা রদ্রিগেজ খেলেছেন অবিশ্বাস্য এক ইনিংস—১২৭ রান।

এই ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ২৫ বছর বয়সী জেমিমা। বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার ইনস্টাগ্রামে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে লিখেছেন, “জেমিমা দিদি, আপনি অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করবো। আপনি যেন আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যান এবং বড় সাফল্য অর্জন করেন—এই কামনা করি। ফাইনাল ম্যাচের জন্য রইলো আমার শুভেচ্ছা ও প্রার্থনা।”

মারুফার এমন আন্তরিক বার্তা নজরে আসে জেমিমারও। ভারতীয় এই ব্যাটার মন্তব্যে জবাব দেন, “মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করছো, তা বাংলাদেশের এবং সারা বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।”

জেমিমার এই ইনিংসে ভর করেই ভারত নারী দল ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে। এর আগে বিশ্বকাপে ভারত কখনো ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।

ভারতীয় তারকা বিরাট কোহলি এক্সে (টুইটার) লিখেছেন, “অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন জয় সত্যিই দারুণ! মেয়েদের অসাধারণ রান তাড়া, আর বড় ম্যাচে জেমিমার ধৈর্য, বিশ্বাস ও আবেগ—সব মিলিয়ে এটি ছিল এক অসাধারণ প্রদর্শনী।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মারুফা   জেমিমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close