প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:০২ পিএম

হিলিতে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিনাজপুরের হাকিমপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাকিমপুর পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুলে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিশোর কণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর দক্ষিণ জেলা শাখার পরিচালক মো. সাজেদুর রহমান সাজু জানান, সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে মোট ৫৫০ জন শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সারাদেশে খুব অল্প সময়ের মধ্যেই পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হবে। কৃতি শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লাখ টাকার বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে বলেও তিনি জানান।