বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি অনিয়মের অভিযোগ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম আপডেট: ৩১.১০.২০২৫ ৪:১৯ PM
সরকারি কালভার্ট ভেঙে ইট বিক্রি ও নির্মাণে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

সরকারি কালভার্ট ভেঙে ইট বিক্রি ও নির্মাণে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুন্দরীয়া গ্রামে সরকারি একটি পুরাতন কালভার্ট ভেঙে ইট বিক্রি ও নতুন কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম মেম্বারের বিরুদ্ধে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ করা হলেও অক্টোবর মাসের শেষের দিকে কাজ সম্পন্ন হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় আগে থেকেই একটি পুরাতন কালভার্ট ছিল। কালভার্টটি ব্যবহারের অযোগ্য হওয়ায় ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেন স্থানীয় পল্লী অবকাঠামো কমিটি (পিআইসি)-কে। সেই পিআইসির সভাপতি ছিলেন ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম।

সূত্র জানায়, বরাদ্দের অর্থ ২০২৫ সালের জুন মাসের শেষ দিকে ছাড় করা হয়। অথচ অক্টোবর মাসে প্রকল্পের কাজ শেষ হয়। সরকারি নিয়ম অনুযায়ী কাজ সম্পন্নের আগে বিল দেওয়ার সুযোগ না থাকলেও কাজ শেষের আগেই বিল দিয়ে পে-অর্ডার রাখা হয়।

স্থানীয়রা জানান, নতুন কালভার্ট নির্মাণের সময় পুরাতন সরকারি কালভার্টটি ভেঙে ফেলা হয় এবং সেখানকার ইট ও উপকরণ ব্যবহার করা হয় নতুন কাজে। অবশিষ্ট ইট ও মালামাল পরবর্তীতে বিক্রি করে দেন ইউপি সদস্য আবুল কালাম—এমন অভিযোগ করেন এলাকাবাসী। এতে কাজের মান ও সরকারি সম্পদের অপব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থে (এডিপি) বাস্তবায়িত এই প্রকল্পে অনিয়ম, সরকারি সম্পদ বিক্রি ও কাজ বিলম্বে শেষ হওয়া সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয় ফিরোজ মিস্ত্রি বলেন, “কাজ শেষ হওয়ার পর যে ইট ও মালামাল অবশিষ্ট ছিল, সেগুলোর কিছু আমি ইউপি সদস্যের কাছ থেকে ক্রয় করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, “আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলব।” পুরাতন কালভার্টের মালামাল কোথায় গেছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। তিনি আরও বলেন, “চলতি বছরের ১৯ অক্টোবর রবিবার কাজ শেষ হয়েছে।”

উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, “কোনো পুরাতন মালামাল ব্যবহার করা হয়নি। তবে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে এই কালভার্ট নির্মাণ সম্ভব নয়। তাই পুরাতন কালভার্টের একটি সাইট ধরেই নতুন কালভার্টটি অনেক বড় করা হয়েছে। পুরাতন কালভার্টের মালামাল বিক্রি করার বিষয়ে আমি কিছু জানি না।”

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেবক মণ্ডল বলেন, “পুরাতন কালভার্ট বিক্রির কোনো সুযোগ নেই। এটি টেন্ডারের মাধ্যমে বিক্রি হওয়ার কথা। এভাবে যদি বিক্রি করে থাকে এবং পুরাতন মালামাল নতুন কালভার্টে ব্যবহার করে থাকে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  বরগুনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close