বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৭
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:৫৭ পিএম
আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৭

আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৭

সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তারা আটককৃত আসামিসহ উদ্ধারকৃত জিনিসপত্র থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আশুলিয়ার গাজীরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীনগর থানা এলাকার মো. জাহিদুল আলম (২৪), রাজশাহী জেলার জামিরা হাটপাড়া এলাকার নায়ন আলী (১৮), বগুড়া জেলার ফুলবাড়ী থানা এলাকার মো. গোলাম রাব্বি (১৮) এবং আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন ওরফে বাবলু।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় হঠাৎ ৫ রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পকে জানালে জামগড়া আর্মি ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম ও মাসুমা আক্তার রিয়া নামের চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ১টি শটগানের বাটস্টক, ২টি ইলেকট্রিক শকার, ৩টি ওয়াকিটকি ও কয়েকটি দেশীয় অস্ত্র এবং ৩ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদসহ ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, শুক্রবার ভোর রাতে আশুলিয়ার কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নায়ন আলী, বাবর হোসেন ওরফে বাবলু ও গোলাম রাব্বি নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি দেশি অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, সেনাবাহিনী সাতজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close